ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণা, ২৭ থেকে ৩১ মে পর্যন্ত প্রকাশ বন্ধ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৯:০০ রাত
  • ৬০৭১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণা, ২৭ থেকে ৩১ মে পর্যন্ত প্রকাশ বন্ধ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। আজ সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত ছুটির নোটিশে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি পালন করা হবে। এর ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারও ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে এবার ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad