হজে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি যাত্রী

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০২:৫৫ দুপুর
  • ১০০৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হজে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি যাত্রী

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সৌদি সময় ১৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জনসহ মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্সে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের অধীনে পরিচালিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৮ হাজার ২১০টি সেবা প্রদান করা হয়েছে।

হজে গিয়ে মারা যাওয়া ১৮ বাংলাদেশির মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৭ মে ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। অন্যদিকে হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩০ জুন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad