রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০১:০৫ দুপুর
  • ১৫৭৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে শিশু রামিশা হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ-এর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু রামিশাকে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে কর্মসূচিতে।

সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্যও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad