বিদ্যুৎ উৎপাদনে দেশের নতুন রেকর্ড, সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট উৎপাদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ১১:১৪ রাত
  • ১৮০১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিদ্যুৎ উৎপাদনে দেশের নতুন রেকর্ড, সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট উৎপাদন

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমাণ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন হিসেবে রেকর্ডে নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এই নতুন রেকর্ড সৃষ্টি হয়। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই স্থাপিত হয়েছিল।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা জানান, সাধারণত সন্ধ্যার পর থেকে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে গরমের সময়ে আবাসিক খাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যার ফলে উৎপাদনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনার কারণে এই ধরনের পিক লোড মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad