জ্বালানি খাতই ট্রিলিয়ন ডলার অর্থনীতির ভিত্তি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ১১:৪৯ রাত
  • ২০৯০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg জ্বালানি খাতই ট্রিলিয়ন ডলার অর্থনীতির ভিত্তি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি খাতই ট্রিলিয়ন ডলার অর্থনীতির ভিত্তি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ে তোলা এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি ও খনিজসম্পদ খাতই হবে মূল মেরুদণ্ড।

প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া কোনো দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পপ্রতিষ্ঠান গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা গেলে বিপুল বিনিয়োগ কার্যকর হবে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল জলিল এবং বিজিএফসিএলের প্রকৌশলী এ. কে. এম. জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad