পল্লবীর রামিসা হত্যাকাণ্ড—সিরাজদিখানে দাফন সম্পন্ন, বিচার দাবিতে উত্তাল এলাকা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ১২:০২ রাত
  • ২৩৭৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পল্লবীর রামিসা হত্যাকাণ্ড—সিরাজদিখানে দাফন সম্পন্ন, বিচার দাবিতে উত্তাল এলাকা

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের (৭) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন সম্পন্ন হয় মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায়, দাদা-দাদির কবরের পাশে।

জানাজায় রামিসার স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশ মুসল্লি অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামিসা সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার নাতনি এবং হান্নান মোল্লার কন্যা।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের বর্বর ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষুণ্ন হবে।

অন্যদিকে মুন্সীগঞ্জ জেলা শহরে সন্ধ্যায় এ নৃশংস ঘটনার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, পুরো এলাকায় এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad