বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ’র আত্মপ্রকাশ, শহীদ জিয়ার দর্শন ধারণের ঘোষণা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, ০৩:৩২ দুপুর
  • ২০০৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ’র আত্মপ্রকাশ, শহীদ জিয়ার দর্শন ধারণের ঘোষণা


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে নতুন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ’। সংগঠনটি নিজেদের সম্পূর্ণ অরাজনৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত ফোরাম হিসেবে পরিচয় দিয়ে বলেছে, দেশের সব ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর মানুষের সম-অধিকার ও রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠায় তারা কাজ করবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের জন্য একটি সর্বজনীন আত্মপরিচয়ের ধারণা তুলে ধরেছিলেন স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর সেই দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং জাতীয় পর্যায়ে এর বিস্তারে কাজ করবে সংগঠনটি।

পরিষদের ঘোষিত মূল দর্শন হচ্ছে— “ভাষায় বৈচিত্র্য, রাষ্ট্রীয় পরিচয়ে ঐক্য”।

সংগঠনের নীতিনির্ধারকেরা বলেন, বাংলাদেশ কেবল একটি ভাষাভাষী জনগোষ্ঠীর রাষ্ট্র নয়; এখানে চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জনগোষ্ঠী বসবাস করে। তাই রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ কোনো সংকীর্ণ রাজনৈতিক ধারণা নয়; বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সব নাগরিকের ভৌগোলিক ও মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রীয় দর্শন। একই সঙ্গে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রেখে অন্যান্য ক্ষুদ্র ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র্যকেও স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— মুক্ত আলোচনা, সেমিনার, গবেষণা ও প্রকাশনার মাধ্যমে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আধুনিক চেতনা বিস্তার; রাজনৈতিক ও জাতিগত বিভাজন দূর করে জাতীয় ঐক্য সুদৃঢ় করা; এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের মধ্যে একটি গৌরবময় রাষ্ট্রীয় আত্মপরিচয় প্রতিষ্ঠা করা।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি জাতীয় সেমিনারের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ রূপরেখা ও কার্যক্রম দেশবাসীর সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে বিশ্বাসী নাগরিক ও তরুণ চিন্তাবিদদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad