জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, শুরু নানা জনকল্যাণমূলক কর্মসূচি

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ৩০ মে ২০২৬, ০১:০৮ দুপুর
  • ১৪৭৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, শুরু নানা জনকল্যাণমূলক কর্মসূচি

ঢাকা, ৩০ মে : মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন। এর মধ্য দিয়ে গরিব ও দুস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, আমিনুল হক, শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান।

আয়োজক সূত্র জানায়, শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে অনুষ্ঠিত বিভিন্ন জনসেবামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad