দৃষ্টিহীন নূরজাহানের আজীবনের স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দৃষ্টিহীন নূরজাহানের আজীবনের স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ


বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। দৃষ্টিশক্তি হারিয়েছেন বহু আগেই। তবুও হৃদয়ে লালন করে এসেছেন একটি স্বপ্ন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার কাছ থেকে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান হারিয়ে দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটাচ্ছেন তিনি। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা কখনো মুছে যায়নি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্বপ্ন পূরণের আগেই তিনি হারিয়েছেন দৃষ্টিশক্তি।

অবশেষে শনিবার মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পান নূরজাহান বেগম। চোখে দেখতে না পারলেও তিনি অনুভব করেন প্রধানমন্ত্রীর উপস্থিতি। আবেগাপ্লুত কণ্ঠে তারেক রহমানের জন্য প্রাণভরে দোয়া করেন তিনি।

নূরজাহান বেগমের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় তিনি গভীর সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad