মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত: সুন্নাহর অনুশীলনে পরিচ্ছন্নতা, ইবাদত ও স্বাস্থ্যসুরক্ষা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ দুপুর
  • ২৮৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বর্তমান সময়ে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি পরিবেশবাদী সংস্থা Environment and Social Development Organization (ESDO) পরিচালিত এক গবেষণায় দেশের বাজারে প্রচলিত ৭৬ দশমিক ৫ শতাংশ টুথপেস্টে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে ইসলামে বর্ণিত মেসওয়াকের সুন্নাহ ও এর বহুমাত্রিক উপকারিতা নতুন করে গুরুত্ব পাচ্ছে।

ইসলামে মেসওয়াক কেবল দাঁত পরিষ্কার রাখার একটি উপায় নয়; বরং এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তবে তাদের প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম।" (সুনানে নাসায়ি: ৭)

এই হাদিস থেকে ইসলামী চিন্তাবিদরা ব্যাখ্যা করেছেন, মেসওয়াক এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যা উম্মতের কষ্টের বিষয়টি বিবেচনা করে ফরজ করা হয়নি।

মেসওয়াকের ধর্মীয় ও শারীরিক উপকারিতা

ইসলামী গ্রন্থে মেসওয়াকের বহু ফজিলতের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত মজবুত থাকে।

মাথাব্যথা, কাশি ও কিছু শারীরিক সমস্যায় উপকার পাওয়া যায়।

স্মরণশক্তি, জ্ঞান ও দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক বলে উল্লেখ রয়েছে।

অন্তরের পবিত্রতা ও ব্যক্তিগত সৌন্দর্য বৃদ্ধি পায়।

ফেরেশতাদের দোয়া ও সম্মান লাভের সৌভাগ্য হয়।

ইবাদতের প্রতি আগ্রহ ও শক্তি বৃদ্ধি পায়।

মৃত্যুকালে কালিমা নসিব হওয়া এবং জান্নাতের সুসংবাদের মতো আখিরাতের বহু ফজিলতের কথাও বিভিন্ন ইসলামী গ্রন্থে বর্ণিত হয়েছে। (মারাকিউল ফালাহ, পৃষ্ঠা-৫৪)

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও উপকারী

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেসওয়াক ব্যবহারে মুখগহ্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করে। ইসলামী লেখকদের উদ্ধৃতি অনুযায়ী, জিঞ্জিভাইটিস, দাঁতের ক্ষয় (Dental Caries) এবং পাইয়োরিয়ার মতো দাঁতের বিভিন্ন সমস্যায় মেসওয়াক উপকারী ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে মাড়িতে হালকা চাপ প্রয়োগের মাধ্যমে রক্তসঞ্চালন সচল রাখতে মেসওয়াক কার্যকর হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে গাছের ডাল দিয়ে মেসওয়াক করাকেই সুন্নাহ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সুন্নাহর পুনর্জাগরণের আহ্বান

মেসওয়াক পরিচ্ছন্নতা, সুস্থতা ও ইবাদতের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আধুনিক সময়ে মৌখিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের উদ্দেশ্যে নিয়মিত মেসওয়াক ব্যবহারের প্রতি ইসলামী শিক্ষাবিদরা গুরুত্বারোপ করেছেন।

লেখক: আবদুল্লাহ বিন আলমগীর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad