জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি, ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ হলেন সাইফুল ইসলাম খান

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ রাত
  • ৬২৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ জেলা পুলিশের ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পেশাদার দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি রায়গঞ্জ সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতি। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তিনি আরও বলেন, “রায়গঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

সাইফুল ইসলাম খানের এ অর্জনে রায়গঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাদের ভাষ্য, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং রায়গঞ্জ সার্কেলের সার্বিক পুলিশি কার্যক্রমেরও স্বীকৃতি। তার নেতৃত্বে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন ২০২৬ মাসের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন মামলার তদন্ত অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad