তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের অনন্য উচ্চতায় বাংলাদেশকে পৌঁছে দেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ৩১ মে ২০২৬, ০৭:০০ বিকাল
  • ২২৭৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের অনন্য উচ্চতায় বাংলাদেশকে পৌঁছে দেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী


মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত বাংলাদেশকে উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী নানা সংকটের মধ্যেও জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্ব, কর্মমুখী পরিকল্পনা ও জনসম্পৃক্ত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে তিনি সামাজিক ও পারিবারিক শিক্ষার ক্ষেত্রে কিছু ঘাটতি লক্ষ্য করেছেন। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবারভিত্তিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জোরদারে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, “দেশে ফেরার পর আমার মনে হয়েছে পারিবারিক শিক্ষায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।”

সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জিয়াউর রহমানের অনুসারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad