জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাসের বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাসের বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী Tarique Rahman।

অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, লিয়াকত আলী, ইথুন বাবু, জাবেদ আহমেদ কিশলু, জাহাঙ্গীর আলম রিপন, কে এম খালেদুজ্জামান জুয়েল, শিবা সানু, ফেরদৌস ফকির, প্রকৌশলী জাকির হোসেন, জামাল উদ্দিন নাসির, অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়নসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এ ছাড়া কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম পাটয়ারী, এ বি এম সোহেল রশীদ, শাহিনুর আবেদিন, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন আনু ও রাফিজা আলম লাকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাসাস নেতারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত আট দিনের কর্মসূচির আওতায় আরও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad