সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের বিষয়টি মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ভারত, চীন ও মালয়েশিয়া থেকে সফরের আমন্ত্রণ পেলেও সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তারেক রহমান। সফরের বিস্তারিত কর্মসূচি ও আলোচ্যসূচি আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক