প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি: আউটসোর্সিং কর্মীসহ দুজন গ্রেপ্তার

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৬:৪৩ বিকাল
  • ২০০১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ঈদুল আজহার ছুটির মধ্যে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তামার তার চুরির ঘটনায় আউটসোর্সিং কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন— রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম। পুলিশ জানায়, রঞ্জন চন্দ্র সচিবালয়ে আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন এবং তিনি চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

তদন্তে জানা গেছে, চুরি করা তামার তার স্থানীয় একটি ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। এ ঘটনায় পুলিশ মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করেছে।

ডিএমপি কমিশনার জানান, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি চুরি করা মালামাল কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ভাঙারির দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad