শুধু পলিথিন না যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশের ক্ষতি করছে- বিশ্ব পরিবেশ দিবসে বক্তারা

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০২:৪১ দুপুর
  • ৩১৩৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শুধু পলিথিন বা প্লাস্টিক না যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশের ক্ষতি করছে এজন্য পরিবেশ রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও চারা গাছ বিতরণ কর্মসূচি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এসব কথা বলেন। এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি বলেন, পরিবেশ বাঁচাতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে হবে এবং আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে হলে আমাদের সবাইকে এবিষয়ে সোচ্চার হতে হবে। এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীন মোহাম্মদ সাব্বির।
এসময় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বক্তৃতা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও চারা গাছ বিতরণ করা হয়।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad