সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৮৯ হাজার টাকা জরিমানা

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ বিকাল
  • ৫৭৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় অভিযান চালিয়ে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ ৮টি বাসে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৬জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাজমুল হোসেন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল সেখ এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে শহরের বাজার স্টেশনে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ তিনটি বাস কাউন্টারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে ৭৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন। এছাড়া কড্ডার মোড়ে সড়ক পরিবহন আইনে ৫ টি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা অর্থদন্ড ও যাত্রীদের অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেয়া হয়। এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, রেপিড একশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad