শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী জলি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ১১:৫১ রাত
  • ৮২৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত এই নায়িকা এবার সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন শিল্পীদের প্রতিনিধিত্ব করার প্রত্যাশায়।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন। এতে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জলি।

জলি জানান, চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এবার শিল্পীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। চেষ্টা করেছি দর্শকদের জন্য ভালো গল্পের সিনেমা উপহার দিতে। আমার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে।”

তিনি আরও বলেন, “প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়ে যে ভালোবাসা পেয়েছিলাম, সেটি আমাকে আজও অনুপ্রেরণা দেয়। সেই ভালোবাসা নিয়েই আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতেও আরও ভালো কাজ দর্শককে উপহার দিতে চাই।”

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। ইতোমধ্যে প্রার্থী হিসেবে কাজ শুরু করেছি। শিল্পীরা আমাকে সবসময় ভালোবেসেছেন। তাদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই।”

চিত্রনায়িকা জলি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ডেঞ্জার জোন’ প্রভৃতি।

আগামী ৩ জুলাইয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে এখন থেকেই নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad