আদালতের ব্যতিক্রমী শাস্তি: শাহবাগে পথচারীদের ওভারব্রিজে তুলবেন দণ্ডপ্রাপ্ত আসামি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৩ দুপুর
  • ২০১০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এর সাক্ষরিত প্রত্যয়নপত্র

ভাই–ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে বিজ্ঞ ট্রাইব্যুনাল।

মামলার রায়ে আদালত আগামী ৬ মাস প্রতি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তাকে রাজধানীর শাহবাগ ফুটওভারব্রিজের সামনে দাঁড়িয়ে পথচারীদের ওভারব্রিজ ব্যবহার করতে উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন।

এসময়ে আসামিকে তার বুকের সামনে সচেতনতার লিফলেট ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং ওভারব্রিজ ব্যবহারে জনসচেতনতা তৈরির দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্ট বা দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছ থেকে স্বাক্ষর নিয়ে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ও মামলা হয়। আদালত মামলার রায়ে দুই বছরের সাজা দেন। কিন্তু রায় ঘোষণার পরও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাতে ক্ষেতে গিয়ে ফসল কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে আদালত তার প্রতি আরও কঠোর কিন্তু ব্যতিক্রমী এই সামাজিক দায়িত্বমূলক শাস্তি নির্ধারণ করেন।

ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, “এরকম শাস্তি বাস্তবায়ন করলে একদিকে আসামির শাস্তি কার্যকর হয়, অন্যদিকে সমাজের জন্যও সচেতনতা তৈরি হয়। যদি এমন আরও আসামি থাকত যারা প্রতিনিয়ত ফুটওভারব্রিজ ব্যবহারে মানুষকে উৎসাহিত করত, আমাদের কাজও অনেক সহজ হয়ে যেত।”

পথচারীদের মধ্যে ওভারব্রিজ ব্যবহারের প্রবণতা বাড়াতে এই ধরনের সামাজিক দায়িত্বমূলক শাস্তিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বে এমন দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও দেশে এটি তুলনামূলকভাবে নতুন উদ্যোগ। এর ফলে ট্রাফিক সচেতনতা বাড়বে এবং দুর্ঘটনা কমাতেও ভূমিকা রাখতে পারে।








কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad