হাটিকুমরুলে ইজিবাইক চালক নিখোঁজ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০৯:৩১ সকাল
  • ১২০১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার এক ইজিবাইক চালক গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তির নাম আব্দুল আউওয়াল শেখ (৬৫)। তিনি মৃত খয়ের আলী শেখের ছেলে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়া গ্রামে, ডাকঘর হাটিকুমরুল।

নিখোজ আাউওয়াল শেখের ছেলে উজ্জল বাবু জানান, তার বাবা আব্দুল আউওয়াল শেখ হাটিকুমরুলের সিরাজগঞ্জ রোড এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২১ জুন (রবিবার) প্রতিদিনের মতো সকাল থেকে কাজের উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না বলে জানান তার ছেলে উজ্জল বাবু।

এ ঘটনায় সলঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে তার ছেলে উজ্জ্বল বাবুর মোবাইল নম্বর ০১৭৬০০৪৫৬৫৫ অথবা মেয়ের জামাই সোহাগের মোবাইল নম্বর ০১৭১৪৬৯০৫৩১৮-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad