নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ০৩:৪২ দুপুর
  • ১৬৭৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল। এতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য, মহানগর ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন থানা ও ইউনিটের সদস্যরা অংশ নেন।

সমাবেশে মিজানুর রহমান দয়াল বলেন, “আওয়ামী লীগ যদি পুনরায় সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদল দেশের বিভিন্ন সংকটময় সময়ে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।”

বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad