৪৫ সেকেন্ড কাঁপল সিরাজগঞ্জ, নেই কোন ক্ষতির খবর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, ১২:০৬ দুপুর
  • ৩৪১১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা সিরাজগঞ্জসহ আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ার মূল কারণ।


ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে অনুভূত হয় এবং প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী ছিল। আকস্মিক এই কম্পনে জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহর ও আশপাশের এলাকার মানুষ ঘরবাড়ি, দোকানপাট ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় ছুটে যান।


অনেক ভবনে তীব্র ঝাঁকি অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তবে কম্পন থেমে গেলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে জনজীবন।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ভূমিকম্পে সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থাপনা, স্কুল-কলেজ ও সরকারি দপ্তর থেকেও কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, দীর্ঘ সময় কম্পন চলায় শিশু ও নারীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad