জুলাই আন্দোলনবিরোধী চিকিৎসকের নিয়োগ ঘিরে বরিশালে তীব্র বিক্ষোভ, পরিচালকের কক্ষে তালা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩০ রাত
  • ১১৭৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানের নিয়োগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ করেছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি জুলাই আন্দোলনের সময় আন্দোলনবিরোধী অবস্থান নিয়েছিলেন। এ অভিযোগের ভিত্তিতে তার নিয়োগ বাতিলের দাবিতে তারা বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে "বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ"-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং অবিলম্বে নিয়োগাদেশ প্রত্যাহারের দাবি জানান।

এর আগে, গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের খবর প্রকাশের পর থেকেই স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বিক্ষোভকারীদের দাবি, শেবাচিম হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ডা. মনিরুজ্জামান জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের অভিযোগ, তিনি আন্দোলনবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য সরকারি তদন্ত সংস্থার কাছে সরবরাহ করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ডা. মনিরুজ্জামানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ থাকা কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত নিয়োগ বাতিলের দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ডা. এস এম মনিরুজ্জামান এর আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad