প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় মোট প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। একনেকের সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

প্রথম দর্পণ,ডেস্ক