রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ রাত
  • ২৪৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শালিসে ডেকে নিয়ে মারপিট করে মহিলাসহ ৫জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্বের একটি ঘটনার আপস মিমাংসার জন্যমঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের লোকজনকে নিয়ে শালিসে বসে। শালিসের এক পর্যায়ে প্রতিপক্ষের স্বপন (২৮) পিতা জাকারিয়া, ২। ইসমাইল (২৬) পিতা মোহাম্মদ আলী, ৩। সিহাব ( ১৯)পিতা রুবেল ৪। রিপন (৩০) পিতা ফজল আলী, ৫। মেহেদী (২৮) পিতা ফরিদুলসহ অজ্ঞাত আরও ১০/১৫ মিলে ওই ঘটনার জের ধরে অপর পক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা ডেইজি গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে মোঃ রিপন (৩৭)কে ব্যাপক মারপিট করে তার কাছে থাকা শালিসের নগদ ৩লাখ ২০ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় পূর্ব লক্ষীকোলা গ্রামের রতন আলীর স্ত্রীআঙ্গুরী খাতুন(২২) বাঁধা দিতে গেলে তাঁকেও মারপিট করে গুরুতর আহত করে। পরে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad