কৃষি ভিসায় বাংলাদেশি শ্রমিক নেবে ওমান, আবেদন গ্রহণ শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪১ বিকাল
  • ৩১৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg কৃষি ভিসায় বাংলাদেশি শ্রমিক নেবে ওমান, আবেদন গ্রহণ শুরু

বাংলাদেশ থেকে কৃষি খাতে শ্রমিক নিয়োগের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংগঠন ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) আল ধাহিরাহ শাখা অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির আওতায় এ আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার ওমানভিত্তিক সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার ওএএর বরাত দিয়ে জানায়, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। ফলে তারা এখন বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহ করতে পারবেন।

ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল মুরতাফার কার্যালয়ে আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা গ্রহণ করা হবে না।

আবেদনের সঙ্গে আবেদনকারীদের বার্ষিক সদস্য ফি পরিশোধের প্রমাণপত্র, কৃষি হোল্ডিংয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্র ‘সানাদ’-এর এক স্বত্বাধিকারী সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ সুবিধা শুধুমাত্র ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরাই পাবেন।

তিনি আরও জানান, শ্রমিকদের এ কোটা গভর্নরেটভিত্তিক বণ্টন করা হবে। ফলে কোনো একটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে না।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad