জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ০৮:১৯ রাত
  • ৩১০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় গত ৫ আগস্ট বিকেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে শিল্পী এস এম আব্দুল্লাহ ফারাবী ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ এবং শিল্পী খালেদ মুন্না ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’ গান পরিবেশন করেন।

এরপর একে একে মঞ্চে পরিবেশনা করে ব্যান্ডদল রেবেল’স, যারা নিজস্ব জাতিগোষ্ঠীর ভাষায় গান পরিবেশন করে। ব্যান্ড লালন পরিবেশন করে ‘জাত গেল জাত গেল’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘ক্ষাপারে’ ও ‘পাগল ছাড়া’সহ জনপ্রিয় কয়েকটি গান। ব্যান্ড এএসইআইএস দুটি নজরুলসংগীতের পাশাপাশি নিজেদের মৌলিক পরিবেশনাও উপস্থাপন করে।

এ ছাড়া ব্যান্ড হাইওয়ে তাদের জনপ্রিয় গান পরিবেশন করে। কনসার্টে অংশ নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও ডিফারেন্ট টাচ। বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো দর্শক-শ্রোতা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক গানের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মাননা চেক বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিশেষ পুরস্কারপ্রাপ্ত ১৭ জনকে ২০ হাজার টাকা করে সম্মাননা দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল ফারাবী, দ্বিতীয় হন মহসিন আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ড. মো. হাফিজুর রহমান।

এ ছাড়া বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন— তাবাসুম কেয়া, রেস্টিভ, শারজিল আমীন সিয়াম, রেদোয়ান আহমেদ, আল মাহিদ (অনুপম), ওবায়দুল মুন্সী, শাহরিয়ার সাগর, সৌরভ পাশী, সোহানুর রহমান, সামিও আল হাশিম অহন, মো. মামুনুর রশিদ শিপন, সমৃদ্ধি সূচনা, এস. এম. রাশেদ সিরাজী নিপুন, উম্মে আইমান, রোদসী ইসফার ফাতেমী, আরিয়ান আহমেদ হামিম এবং অন্তর্যামী হালদার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad