ভক্তদের উদ্দেশে অর্থবহ বার্তা দিলেন শাবনূর

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০২ আগস্ট ২০২৬, ০৪:২৬ দুপুর
  • ৩১১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয়ে না থাকলেও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা এখনো অটুট। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং নানা অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।

গত ৩১ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমলা রঙের স্টাইলিশ ব্লেজার পরা চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। রঙিন ফুলে সাজানো মনোরম পটভূমিতে তোলা ছবিগুলোতে তাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় রূপে দেখা যায়।

ছবিগুলোর সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ বার্তাও শেয়ার করেন তিনি। শাবনূর লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”

অভিনেত্রীর এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে মন্তব্যের ঘরে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান।

একজন ভক্ত মন্তব্য করেন, “তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি চাঁদ, আর হাজার নায়িকার মাঝে একটাই নাম—শাবনূর।” আরেকজন লেখেন, “কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।”

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনো সম্পন্ন হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad