শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পশু চিকিৎসকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ০৯:০১ রাত
  • ২৫৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় একটি শিশুকে রক্ষা করতে গিয়ে ট্রাকচাপায় মো. বজলুর রশীদ (ভেটেরিনারি সেবাদাতা) নামে এক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে মধুডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কালামপুরের দিকে যাওয়ার সময় মধুডাঙ্গা ব্রিজের কাছে একটি শিশুকে নিয়ে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে বজলুর রশীদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, হাইওয়ে সড়কের দুর্ঘটনাগুলো তাদের আওতাভুক্ত হলেও ঘটনাটি বাইপাস সড়কে ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ দেখবে বলে তিনি জানান।

অন্যদিকে, কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad