মূল্যছাড়ে ইরাকের তেল কিনতে আগ্রহী চীন-ভারত, জাহাজ সংকটে অনিশ্চয়তা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০২:৫৭ দুপুর
  • ৪৮৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বড় অঙ্কের মূল্যছাড়ের সুযোগে ইরাকের অপরিশোধিত তেল কিনতে আগ্রহ দেখিয়েছে চীন ও ভারতের কয়েকটি তেল শোধনাগার। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো তেল পরিবহনের জন্য কোনো জাহাজ ভাড়ার চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে চীন ও ভারতের কয়েকটি শোধনাগার হরমুজ প্রণালি হয়ে ইরাকের বসরা অয়েল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল পরিবহনের জন্য জাহাজ খুঁজছে। মূলত উল্লেখযোগ্য মূল্যছাড়ের কারণেই তারা এ তেল কেনার উদ্যোগ নিয়েছে।

শিপিং খাতসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগস্ট মাসে সরবরাহের জন্য ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান সোমো (SOMO) বসরা হেভি ও বসরা মিডিয়াম গ্রেডের অপরিশোধিত তেলে প্রতি ব্যারেলে প্রায় ৩০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

তবে হরমুজ প্রণালির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে জাহাজমালিকেরা ওই পথে জাহাজ পরিচালনায় অনাগ্রহী। ফলে এখন পর্যন্ত কোনো জাহাজ ভাড়ার চুক্তি সম্পন্ন হয়নি।

জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লেপলার-এর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বের হয়েছে। একই সময়ে প্রণালিতে প্রবেশ করেছে ২১টি জাহাজ, যার অধিকাংশই ইরানের জলপথ ব্যবহার করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ ব্যবহার করত।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad