যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে স্বনির্ভরতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরাগচি বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন বিদ্বেষী বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সম্ভব। এখন নিজেদের ওপর নির্ভর করার পাশাপাশি প্রকৃত ভ্রাতৃত্ববোধকে ধারণ করার সময় এসেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতিও স্বনির্ভরতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।
আরাগচি তার পোস্টে আরও বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়েও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে।
সূত্র: মেহের নিউজ

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক