সিরাজগঞ্জে অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্য আটক, মোবাইল ও নগদ টাকা জব্দ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ৪৫৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেশীয় অনলাইন বেটিং (জুয়া) চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় জুয়ার কার্যক্রমে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মো. মেনাজুল ইসলাম (২৪), মো. নুরুল ইসলামের ছেলে মো. বনি আমিন (২০) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. নিশাত রেজা (২৭)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং বা জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হলে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ সরবরাহ করতেন বলেও জানান।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বেলকুচি থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad