চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩২ সকাল
  • ৫৩৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানার পর অঞ্চলজুড়ে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে পরিবহন ব্যবস্থা।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার (৯৪ মাইল) বেগে ঝড়টি প্রথমে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। প্রায় এক ঘণ্টা পর ঝড়টি দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে স্থলভাগে আঘাত করে।

টাইফুনের প্রভাবে পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে টাইফুন ডলফিনের কারণে চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির সতর্কতা কমিয়ে ‘ট্রপিক্যাল স্টর্ম’ বা ক্রান্তীয় ঝড় হিসেবে ঘোষণা করা হয়।

বর্তমানে ঝড়টি চীনের আরও অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে। তবে বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার শানদং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনগুলো জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। ঝড়ের কারণে সাংহাইয়ের ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থান ও পর্যবেক্ষণ প্ল্যাটফর্মও বন্ধ রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad