বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৫ দুপুর
  • ৫১৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুন্দর ও সুসম্পর্ক চায় ভারতের জনগণ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক চান। ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আলোচনার মাধ্যমে এসব ইস্যুর মধ্যেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, গত দুই মাসে বাংলাদেশে তিনি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি সত্যিই অভিভূত।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ভালো ও শক্তিশালী হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad