কালো ধোঁয়া নির্গমন: জুলাইয়ে ঢাকায় ৯১৫ মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ০২:১০ দুপুর
  • ৭৩১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

পরিবেশ দূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরই ধারাবাহিকতায় জুলাই মাসজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি, ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad