পিএসসির নতুন চার সদস্যের শপথ গ্রহণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ১০:৩৭ রাত
  • ৩৭৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া নতুন চার সদস্য হলেন—ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম ও মিজ ইয়াসমিন গফুর।

শপথ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, কমিশনের অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পিএসসির নতুন চার সদস্য নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তারা দায়িত্বে যোগদানের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তবে দুটি সময়সীমার মধ্যে যেটি আগে পূর্ণ হবে, সে সময়েই তাদের মেয়াদ শেষ হবে। নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

নতুন চার সদস্য নিয়োগের ফলে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া কমিশনের সদস্য রয়েছেন ২০ জন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad