মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা আয়োজনের তারিখ চূড়ান্ত করতে মঙ্গলবার এনটিআরসিএতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষা সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা। সভায় ২৭ সেপ্টেম্বর থেকে ভাইভা শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ভাইভা নেওয়ার জন্য ১২টি বোর্ড প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ফলে ১২টি বোর্ডে প্রতিদিন সর্বোচ্চ ৪২০ জন প্রার্থী ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া ভাইভা দ্রুত শেষ করতে সকাল ও বিকেলে পৃথক ব্যাচে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ধাপে ধাপে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ করে নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: দৈনিক শিক্ষাডটকম

প্রথম দর্পণ,ডেস্ক