রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ বিকাল
  • ৪৬১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মোহাম্মদ আলী আসগারকে সভাপতি করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আলী আসগারের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।

কমিটির সদস্যরা হলেন—হাবিবুর রশিদ (ঢাকা-৯), আব্দুল মহিদ, ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো, মো. আবু সাঈদ (রাজশাহী-৬), মো. রবিউল আউয়াল (টাঙ্গাইল-৬), মো. মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. আজিজুর রহমান (যশোর-১) এবং মো. গোলাম রব্বানী (রংপুর-৫)।

সংসদীয় এই স্থায়ী কমিটি রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি, উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং তদারকি করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad