সোমবার ভোররাতে শেখ ইব্রাহিম আল মাদানির আজান দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ‘ইনসাইড দ্য হারামাইন’।
মসজিদুল হারামেই জানাজাসোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামে শেখ ইব্রাহিম আল মাদানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে মক্কার আল-মুয়াল্লা কবরস্থানে দাফন করা হবে।
১৫ বছর বয়সে মুয়াজ্জিনের দায়িত্ব১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ ইব্রাহিম আল মাদানি। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা ইব্রাহিমের জীবনে তার দাদার গভীর প্রভাব ছিল। তার দাদা ছিলেন একজন হাফেজ। পরবর্তী সময়ে তিনি কুরআন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন।
মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মুয়াজ্জিন হিসেবে তার পথচলা শুরু হয়। কলেজজীবন শেষ হওয়া পর্যন্ত স্থানীয় আরও তিনজনের সঙ্গে পালাক্রমে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।
পরে মদিনার বাইরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ায় কিছু সময়ের জন্য আজানের দায়িত্ব থেকে বিরত ছিলেন তিনি। ১৪২৮ হিজরি সালে ‘মসজিদ আল-মাদদাহ’তে পুনরায় আজান দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে দায়িত্ব পালনের পর মক্কার গ্র্যান্ড মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজানে মদিনার ঐতিহ্যের প্রভাবমদিনায় বেড়ে ওঠার কারণে শেখ ইব্রাহিম আল মাদানির আজানে মদিনার ঐতিহ্য ও নিজস্ব আজানশৈলীর প্রভাব ছিল। একই সঙ্গে বাবার সঙ্গে মক্কা সফরের সময় তিনি মক্কার স্বতন্ত্র আজানশৈলীর সঙ্গেও পরিচিত হন।
সূত্র: খালিজ টাইমস

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক