জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পি এইচডিতে ভর্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ দুপুর
  • ৩৩৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে নতুন গবেষক ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন গবেষক হিসেবে এসব প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি অনুষদের অধীন বিভিন্ন বিভাগে এমফিল ও পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।

যে বিষয়গুলোতে ভর্তি

হিউম্যানিটিজ অ্যান্ড ল’ অনুষদ: বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন।

সামাজিক বিজ্ঞান অনুষদ: সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান এবং নৃ-বিজ্ঞান।

ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স।

বায়োলজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদ: উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ।

বিজনেস স্টাডিজ অনুষদ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

বিজ্ঞপ্তি অনুযায়ী, এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তথ্যের জন্য ০১৭৪২-৮৪৬৪১৪ অথবা ০১৭৭৭-০৬৯০৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad