রোববার দিবাগত রাতে উপজেলার ডামোশ গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে জমিতে গিয়ে কেটে ফেলা কলাগাছ দেখতে পান কৃষকেরা।
বাজারজাতের আগেই সর্বনাশক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা গেছে, খালপাড় এলাকায় চার কৃষকের জমিতে থাকা কলাগাছগুলোতে ফলন এসেছিল। কয়েক দিনের মধ্যেই এসব কলা বাজারজাত করার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আতিয়ার রহমান বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। বাড়ির পাশের খালের পাড়ে কষ্ট করে ২০০টি কলাগাছ রোপণ করেছিলেন। কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করার কথা ছিল। সকালে জমিতে গিয়ে সব গাছ কেটে ফেলা অবস্থায় দেখতে পান। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একই গ্রামের কৃষক তুফান আলী বলেন, তিনি অত্যন্ত দরিদ্র। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা নেই। এরপরও রাতের আঁধারে তার ২৫০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে তার ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এ ছাড়া একই রাতে ওই এলাকার কৃষক মিজানুর রহমান ও আব্দুস সালামের মালিকানাধীন আরও প্রায় ৩০০টি কলাগাছ কেটে ফেলা হয়।
অভিযোগ পেলে ব্যবস্থা: পুলিশআলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: ক্ষতিগ্রস্ত কৃষক ও আলমডাঙ্গা থানা।

প্রথম দর্পণ,ডেস্ক