আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৬

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ দুপুর
  • ১৮৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজনের বয়স ৩৮ বছর। তিনি উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তিরাও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

মাছ ধরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজনসহ সাতজন আধুরিয়া এলাকা থেকে মাছ ধরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার অন্য ছয় যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করেন।

ট্রাক জব্দ, চালক-সহকারী পলাতক

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র:আড়াইহাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্র।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad