মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ৯০৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার।

আদালতের রায়ের পর দণ্ড কার্যকর

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায়

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারকের বিবেচনাধীন শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিবৃতিতে মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকরের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি; আজেল নিউজ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad