কনকনে শীতে উষ্ণতার হাত বাড়াল সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ জানুয়ারী ২০২৬, ০২:০১ রাত
  • ৪২০৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)। প্রতিষ্ঠানটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থ ৭'শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদ্রাসা মাঠে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকার শীতার্ত পরিবারের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শীত মৌসুমসহ যেকোনো দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম। এছাড়া নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্লান্ট ম্যানেজার ইউনিট-১ এর প্রকৌশলী ব্রজেন্দ্র কুমার সরকার, ইউনিট-২ এর প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক এবং ইউনিট-৩ এর প্রকৌশলী শ্যামল কুমার দাসসহ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, খাদ্য সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি উল্লেখযোগ্য।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad