ঢাকাস্থ সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সেবা বন্ধ ঘোষণা করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল কিংবা নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয়ে দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুইডিশ দূতাবাস। দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, তারা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট আবেদনসংক্রান্ত বিষয় এবং এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
এতে আরও বলা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার এখতিয়ার কিংবা অনুমোদন এখন আর সুইডিশ দূতাবাসের নেই। এ কারণে ভিসাসংক্রান্ত যেকোনো প্রশ্ন ও যোগাযোগের জন্য আবেদনকারী এবং স্পন্সরদের সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

প্রথম দর্পণ,ডেস্ক