রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ বিকাল
  • ৪১১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৬২ মামলা দায়ের, মাদকসহ বিপুল পরিমাণ সিম কার্ড ও বিভিন্ন সামগ্রী জব্দ

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ৩ হাজার ১১২টি সিম কার্ড, মোবাইল ফোন এবং বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯, গুলশানে ৪৩, লালবাগে ৪০, মতিঝিলে ৩৬, ওয়ারীতে ৩৪, উত্তরা বিভাগে ২০ এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জন এবং এসআরইউ তিনজনকে গ্রেপ্তার করেছে।

যা যা উদ্ধার ও জব্দ

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৯৯২টি ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি মোবাইল ফোন, বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে।

এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

তথ্যসূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad