বায়ুদূষণে বিশ্বের পঞ্চম অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ দুপুর
  • ৭৬৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (৮ নভেম্বর) সকালেও নগরীর বায়ুমান ছিল অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচকে এদিন ঢাকার স্কোর ছিল ১৭৯।

আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৯১ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল দেশটির রাজধানী দিল্লি।

এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ঢাকা। তালিকায় ঢাকার পরেই রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম। শহরটির বায়ুমান সূচক ছিল ১৭৮।

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

আইকিউ এয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে চিহ্নিত করে প্রতিষ্ঠানটি।

সে হিসাবে ঢাকার ১৭৯ স্কোর নির্দেশ করছে, রাজধানীর বাতাস সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তথ্যসূত্র: আইকিউ এয়ারের ওয়েবসাইট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad