পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ দুপুর
  • ২৮৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়, অঙ্গভঙ্গি ও নৃত্যসহ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে। একই সময়ের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে ভবিষ্যতে অশ্লীল ভাষা বা সংলাপ ব্যবহার, হুমকি প্রদান, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যবিহীন এসব কর্মকাণ্ড না করার কথাও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের দাবি, পরীমনি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং দেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পী হিসেবে তার কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা চাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad