আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, শুরু ১৪ নভেম্বর

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ দুপুর
  • ৮৮০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে আমন মৌসুমের এই সংগ্রহ লক্ষ্যমাত্রা ও ক্রয়মূল্য নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারের নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার পাশাপাশি চালকল মালিকদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে আমন মৌসুমে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ খাদ্যশস্যের সরকারি মজুত বাড়ানোর লক্ষ্য রয়েছে।

গত বছরের তুলনায় ধানের দাম বেড়েছে

গত আমন মৌসুমে সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কিনেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

এবার গত বছরের তুলনায় ধানের ক্রয়মূল্য কেজিতে ১ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিদ্ধ চালের দাম কেজিতে ১ টাকা কমানো হয়েছে। আতপ চালের দাম কেজিতে ১ টাকা কমিয়ে ৪৮ টাকা করা হয়েছে।

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এবার ধান ও চাল মিলিয়ে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad