রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগের দিন শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকছে। বিশেষ করে ভোরের হিমেল বাতাস উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে আবহাওয়ায় ভিন্নধর্মী পরিস্থিতি তৈরি হয়েছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও সন্ধ্যায় বাড়ছে শীতের আমেজ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের অনুভূতিও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক